দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পর দীর্ঘদিনের সমর্থনের স্মৃতি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ।
ম্যাচটি দেখতে স্বামী এফ এস নাঈমকে সঙ্গে নিয়ে কানসাস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নাদিয়া। স্টেডিয়াম থেকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা। সেমিফাইনালের পথে। গর্জে ওঠো আর্জেন্টিনা।’
একই পোস্টে তিনি উল্লেখ করেন, এই স্টেডিয়ামেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচ শুরুর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে নাদিয়া আর্জেন্টিনা সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষা ও আবেগের কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘২০২২ সালের আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে। তাই এই দলের সমর্থক হতে হলে মনোবল সত্যিই শক্ত হতে হয়।’
পোস্টে তিনি ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের হতাশার স্মৃতি তুলে ধরে বলেন, ‘এসব দেখেছি, তবু কখনো দল ছাড়িনি। বছরের পর বছর ধৈর্য, বিশ্বাস আর ভালোবাসা নিয়ে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে।’
নাদিয়ার ভাষ্য, আর্জেন্টিনা তার কাছে শুধু একটি ফুটবল দল নয়; এটি ইতিহাস, ঐতিহ্য, আবেগ ও পরিচয়ের প্রতীক। তাই দলের প্রতি সমর্থনকে শুধু শিরোপার সংখ্যায় বিচার করা যায় না।
পোস্টের শেষদিকে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা সমর্থকরা এখন অনেকটাই চাপমুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। সমালোচনা বা বিদ্রূপ তাদের সমর্থনকে আর প্রভাবিত করতে পারে না।
আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর বিশ্বের অসংখ্য সমর্থকের মতো নাদিয়া আহমেদও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসা ও আবেগের প্রকাশ ঘটিয়েছেন।
এমএম/